আগস্ট ৩, ২০২৬, ১২:০৭ পিএম
দৈনন্দিন জীবনে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের গুরুত্ব তুলে ধরতে দিনাজপুরের সানরাইজ নার্সিং ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী `ফুড ফেয়ার ২০২৬` অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গণে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়।মেলায় মোট ছয়টি স্টলে পুষ্টি সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ তাজমিন আরা বেগমের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় আয়োজিত এই মেলায় দ্বিতীয় বর্ষের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা সুসজ্জিত স্টলগুলোতে বৈচিত্র্যময় পুষ্টিকর খাদ্য উপাদান ও পথ্য প্রদর্শন করেন। প্রতিটি স্টলে কেবল খাবার পরিবেশনই করা হয়নি, বরং খাদ্যের গুণগত মান ও পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।মানবধদেহে বিভিন্ন খাবারের উপকারী দিক ও পুষ্টিগুণ নিয়ে তথ্যভিত্তিক চার্টও প্রদর্শন করা হয়।
দেমদিনের জীবনে সঠিক ও ভারসাম্যপূর্ণ খাদ্য নির্বাচনের নিয়মকানুন দর্শনার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষার্থীরা। দিনব্যাপী চলা এই ফুড ফেয়ারের সমাপনীতে অধ্যক্ষ বলেন, নার্সিং সেবার একটি বড় অংশ জুড়ে রয়েছে রোগীর পথ্য ও পুষ্টি ব্যবস্থাপনা। এই ধরনের মেলা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মেলায় সানরাইজ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচুর শিক্ষক-শিক্ষার্থী দর্শনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন