জুলাই ২৬, ২০২৬, ১০:১৮ এএম
টানা দুই দফা দাম বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন এই দর ইতিমধ্যে সারা দেশে কার্যকর হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
সংস্থাটি জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হলেও বিক্রয়মূল্যের ওপর ধার্য করা ভ্যাট গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দর অপরিবর্তিত থাকবে।চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪৫ বার বাড়ানো এবং ৪৮ বার কমানো হয়েছে। গত বছরেও রেকর্ড ৯৩ বার দর সমন্বয় ঘটেছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন