রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
বিশ্ব পর্যটন দিবস

নেত্রকোনার পর্যটন ঢেলে সাজাতে অবকাঠামো উন্নয়নের ডাক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৪:০৯ পিএম

নেত্রকোনার পর্যটন ঢেলে সাজাতে অবকাঠামো উন্নয়নের ডাক

ছবি :সংগ্রহীত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নেত্রকোনার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ সহজীকরণ এবং পর্যটনকেন্দ্রগুলোকে দর্শনার্থীবান্ধব করার জোর দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার প্রাকৃতিক সৌন্দর্যকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করার তাগিদ দেন বক্তারা।

রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি ঘিরে এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান ফটক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে এসে শেষ হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে এতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।

আলোচনা সভায় অংশ নিয়ে জেলার পর্যটন খাতের বিভিন্ন দুর্বলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হলে আগামী বছরের বিশ্ব পর্যটন দিবসের আগেই দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

তিনি জানান, বিশেষ করে কলমাকান্দা উপজেলার পাহাড় ও নদীর যে অপূর্ব প্রাকৃতিক মেলবন্ধন রয়েছে, তা সচরাচর দেখা যায় না। সেখানকার প্রাকৃতিক রূপ দর্শনার্থীদের আকর্ষণ করার মতো হলেও কেবল প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় পর্যটকের আগমন সীমিত রয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নেত্রকোনার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো গেলে জেলার অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য পর্যটনকেন্দ্রগুলোর সামগ্রিক সংস্কারের পাশাপাশি যাতায়াত ব্যবস্থা ও সহায়ক পরিবেশ গড়ে তোলার বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।