রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ থেকে নতুন দামে রুপা বিক্রি শুরু, ভরি কত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:৫৪ এএম

আজ থেকে নতুন দামে রুপা বিক্রি শুরু, ভরি কত

ছবি - সংগৃহীত

দেশের বাজারে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন দামে রুপা বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১৫২ টাকা বাড়িয়ে রুপার নতুন দাম নির্ধারণ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৩,৬২৮ টাকায়। অন্যান্য ক্যারেটের রুপার নতুন দাম হলো:

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৩,৪৫৩ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,৯৬৩ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২,২২৮ টাকা

উল্লেখ্য, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই দাম বাড়ানো হয়েছে। এর আগে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রুপার দাম প্রতি ভরিতে ৬৬৫ টাকা বাড়ানো হয়েছিল, যা ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

নতুন এই মূল্যবৃদ্ধি নিয়ে চলতি বছরে মোট চারবার রুপার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে তিনবার বেড়েছে এবং একবার কমেছে।