মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ ফেলানী হলে সিট ভাড়া বৈষম্য, উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ১০ দফা অভিযোগ

রকিবুল হাসান মুন্না

অক্টোবর ২০, ২০২৫, ০৬:১১ পিএম

শহীদ ফেলানী হলে সিট ভাড়া বৈষম্য, উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ১০ দফা অভিযোগ

দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উদ্বোধন করেন। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিডিয়া চত্বরে এসে শেষ হয় এবং সেখানে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, "পরিসংখ্যান ছাড়া পরিকল্পনা ও উন্নয়ন কল্পনাই করা যায় না। এটি সংখ্যার মাধ্যমে বাস্তবতা প্রকাশের বিজ্ঞান, আর সঠিক ও নির্ভুল পরিসংখ্যান তথ্যই টেকসই উন্নয়নের মূল ভিত্তি।"

অন্যান্য বক্তারা বলেন, পরিকল্পনা, উন্নয়ন, নীতি প্রণয়ন এবং দৈনন্দিন জীবনেও পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। সঠিক তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতের সিদ্ধান্তগুলো কার্যকর ও বাস্তবসম্মত করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সিদ্দিকুর রহমান, রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াস প্রামাণিক সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।