শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

বেরোবির গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের নতুন কমিটি অনুমোদন

রাকিবুল হাসান মুন্না

নভেম্বর ১৩, ২০২৬, ০৯:০০ পিএম

বেরোবির গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের নতুন কমিটি অনুমোদন

ছবি: দিনাজপুর টিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন গ্রেটার নোয়াখালী স্টুডেন্ট ফোরামের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চৌদ্দতম ব্যাচের শিক্ষার্থী মো. নেজাজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন। গত ৬ নভেম্বর নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন তিনের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি কক্ষে এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন বিকাশ সূত্রধর, তোহফাত তুরান খান, কামরুজ্জামান নির্জন, মোহাম্মদ অনিক, সজল মজুমদার, নাদিমুর রহমান, আবরার সামীন, ইমামুল হোসেন সোহান, ইমতিয়াজ হোসেন, আশিকুর রহমান, আরাফাত হোসেন, গোলাম মেহেদী সাইমুন, শামীম জাহান হিরন, খায়রুল আলম প্রাচী ও অর্ঘ্য দ্বীপ মজুমদার।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইমাদ হোসেন রাফসান, তামিম ইকবাল, মোহাম্মদ সাকিব, সাকিব আল হাসান ও মোহাম্মদ ইউসুফ শাহীন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান মুন্না। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজিদ বিন রশিদ, তৈয়ব হোসেন সাজু, মিনহাজুল ইসলাম রবিন, রফিকুল ইসলাম, হাসান মোহাম্মদ বখতিয়ার গালিব, শাহরিয়ার আহমেদ তাহসিন ও তানভীর হাসান তাহীম।

দপ্তর সম্পাদক হয়েছেন মিনহাজ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত কুমার দাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছায়েরা সানজিদা সূচনা, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহমান রাফি এবং পাঠাগার সম্পাদক জয় পাল। ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন ইব্রাহিম খলিল রাকিব। কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন আপ্যায়ন সম্পাদক অমিত হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহারিয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফছানা আলম, যোগাযোগ সম্পাদক ইশরাফিল, স্মার্ট তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ উদ্দিন মিজান এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষক উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার পাশাপাশি সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। একাডেমিক ও ক্যারিয়ার-সংক্রান্ত বিষয়ে সিনিয়রদের পরামর্শ গ্রহণ এবং নিজ এলাকার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পদ-পদবির ঊর্ধ্বে উঠে জেলা সমিতির কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখা জরুরি। নতুন কমিটির পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে সিনিয়রদের প্রতিও আহ্বান জানান তিনি।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. নেজাজ আহমেদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাম্পাসে এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা নিজেদের চরিত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। নোয়াখালীর মানুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে নিজেদের আচরণ ও ব্যবহারে আন্তরিকতা এবং অতিথি পরায়ণতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি। জেলা সমিতির কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা বিদায় নিলেও সম্পর্কের ইতি ঘটবে না এবং ভবিষ্যতেও তাঁদের স্নেহ, সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, জেলা সমিতিতে পদ-পদবি মুখ্য নয়; বরং সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই তাঁদের মূল লক্ষ্য। বিদায়ী ত্রয়োদশ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যতেও সম্পর্ক বজায় রেখে সংগঠনের প্রয়োজনে তাঁদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সবাইকে জেলা সমিতির কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান এই নতুন সাধারণ সম্পাদক।