ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:০১ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাজিয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে আজ ১৬ ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত নাটক, গান, কবিতা, আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজন প্রচার হবে।
দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান সূচি
| সময় | অনুষ্ঠানের ধরন | অনুষ্ঠানের নাম/বিবরণ |
| সকাল ৬:৩০ মিনিট | সরাসরি সম্প্রচার | জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদন |
| সকাল ৯:০০ মিনিট | বিশেষ অনুষ্ঠান | ছোটদের বিশেষ অনুষ্ঠান |
| সকাল ১০:০০ মিনিট | নৃত্যানুষ্ঠান | ‘বিজয় পতাকা’ (ফারহানা চৌধুরী বেবী, সিনথিয়া ইয়াসমিন প্রমুখের নৃত্য) |
| সকাল ১১:০০ মিনিট | সরাসরি সম্প্রচার | জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কুচকাওয়াজ |
| দুপুর ১২:৩০ মিনিট | কবিতা | কবিতা আবৃত্তি |
| দুপুর ২:৩০ মিনিট | চলচ্চিত্র | পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র |
| বিকেল ৫:০০ মিনিট | কবিতা | স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান |
| সন্ধ্যা ৫:৩০ মিনিট | সংগীতানুষ্ঠান | বিশেষ সংগীতানুষ্ঠান (রাজিব, অপু আমান, শবনম প্রিয়াংকা প্রমুখ) |
| সন্ধ্যা ৭:০০ মিনিট | আলেখ্যানুষ্ঠান | বিশেষ আলেখ্যানুষ্ঠান |
| রাত ৯:০০ মিনিট | বিশেষ নাটক | ‘মানচিত্র’ (কাজী আসাদের রচনায়: একাত্তরের প্রেক্ষাপটে সজল ও বকুলের ট্র্যাজিক প্রেম) |
| রাত ১১:০০ মিনিট | সংগীতানুষ্ঠান | দেশাত্মবোধক গানের অনুষ্ঠান |
নাটক ‘মানচিত্র’-এর গল্প গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজল ও গ্রামের তরুণী বকুলের প্রেম, মুক্তিযুদ্ধ এবং একটি পতাকাকে কেন্দ্র করে ট্র্যাজিক পরিণতির প্রেক্ষাপটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন