নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৪১ পিএম
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় ১০ গ্রেডে উন্নতি করার দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে।
আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি ঘোষণা করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ।
সরেজমিনে ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শনকালে দেখা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি হাসপাতালগুলিতে কর্মসূচি পালিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম স্বাভাবিক ছিল।
সরকারি হাসপাতালে কর্মবিরতি পালনকালে রোগীদের রক্ত, এক্সরে, সিটি স্ক্যান, এম আর আই পরীক্ষা করাতে চরম ভোগান্তি পোহাতে হয়। কর্মবিরতির কারণে এই আড়াই ঘণ্টা সরকারি স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ কার্যত বন্ধ ছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন