রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৫:৩৪ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

Ai - ছবি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।

এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জন।বাকি ৬১৫ জন মারা গেছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে রয়েছে। এই সময়ে নতুন করে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জনে এবং এর মধ্যে ৪৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সংক্রমণের এই হার ক্রমাগত বাড়ছে।সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামের সংক্রমণ প্রমাণিত হয়েছে ১১key হাজার ৫৯৪ জনের শরীরে। দেশজুড়ে শিশুদের মধ্যে এই রোগের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানানো হয়েছে।