রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্মার্টফোনে নিজে থেকেই নামছে অজানা অ্যাপ? যেভাবে বন্ধ করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:২১ পিএম

স্মার্টফোনে নিজে থেকেই নামছে অজানা অ্যাপ? যেভাবে বন্ধ করবেন

স্মার্টফোন এখন আমাদের জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ ডিভাইস। অফিসের ই-মেইল থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ, ব্যক্তিগত ছবি, ভিডিও—সবকিছুই এই একটি ডিভাইসে সুরক্ষিত থাকে। তাই ফোনের নিরাপত্তায় ছোট্ট একটি ফাঁকও বড় বিপদ ডেকে আনতে পারে।

সম্প্রতি অনেক ব্যবহারকারী উদ্বেগের সঙ্গে জানাচ্ছেন, ফোনে হঠাৎ করেই নিজে থেকে অজানা অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে। তাদের দাবি, নিজে কিছু না করলেও অনুমতি ছাড়াই একের পর এক অ্যাপ ফোনে ঢুকে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কখনোই স্বাভাবিক ঘটনা নয়।

বরং এটি হতে পারে ম্যালওয়্যার বা অ্যাডওয়্যারের আক্রমণ, অবিশ্বস্ত ওয়েবসাইটে ঢোকার ফল অথবা ভুল করে দেওয়া কোনো অ্যাপের অতিরিক্ত পারমিশন বা অনুমতি।

তাদের দাবি, অজান্তে ইনস্টল হওয়া এসব অ্যাপ ফোনের ডেটা চুরি করতে পারে, অপব্যবহার করতে পারে ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংকিং অ্যাপের নিরাপত্তাও ঝুঁকিতে ফেলতে পারে। তাই এই সমস্যাটি কখনোই অবহেলা করা যাবে না। চলুন জেনে নিই, খুব সহজেই কীভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়অনেক সময় কোনো অ্যাপ অদৃশ্যভাবে ‘Auto Install’ বা ‘Unknown Install Sources’-এর অনুমতি পেয়ে যায়। তাই আগে পারমিশনগুলো পরীক্ষা করা জরুরি। এর জন্য প্রথমে আপনার ফোনের Settings খুলুন। এরপর Apps বা App Management অপশনটিতে প্রবেশ করুন।

তালিকা থেকে সন্দেহজনক অ্যাপটি নির্বাচন করুন এবং Permissions-এ ট্যাপ করুন। এই ধাপে যদি দেখেন কোনো অ্যাপের কাজ না থাকা সত্ত্বেও ক্যামেরা, মাইক, লোকেশন বা স্টোরেজের মতো অপ্রয়োজনীয় অনুমতি নেওয়া আছে—তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। বিশেষ লক্ষণ হলো, যেসব অ্যাপের কোনো প্রয়োজন নেই, অথচ তারা ফোন কল বা লোকেশন অ্যাক্সেস চাইছে, সেগুলো প্রায় নিশ্চিতভাবেই ঝুঁকিপূর্ণ। সংবেদনশীল পারমিশন যেমন লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন—এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে ‘Allow only while using the app’ অপশনটি সবচেয়ে নিরাপদ। যেসব অ্যাপের এসব পারমিশন দরকার নেই, তাদের ক্ষেত্রে ‘Don’t allow’ নির্বাচন করুন।

এছাড়া, দ্রুত পারমিশন নিয়ন্ত্রণের জন্য Settings অপশনে গিয়ে Security & Privacy-এর অধীনে Permission Manager ব্যবহার করা যেতে পারে। এখানে দেখতে পাবেন কোন অ্যাপ কোন অনুমতি ব্যবহার করছে এবং যে অ্যাপের অনুমতি দেখেই সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণ করুন। স্মার্টফোনে নিজে থেকে অ্যাপ ডাউনলোড হওয়া মানেই আপনার ডিভাইসের ভেতর কোথাও নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছে। অযাচিত অ্যাপ ফোনে ঢুকতে শুরু করলেই ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে, তাই এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা আবশ্যক।