ডিসেম্বর ৯, ২০২৫, ১০:২৩ পিএম
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে এই পরিবর্তিত সিলেবাস প্রকাশ করা হয়।
নতুন সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা মোট ২০০ নম্বরের হবে। তবে এবার নম্বর বণ্টনের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষাগুলোর তুলনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
নতুন সিলেবাস বিশ্লেষণ করে দেখা যায়, কিছু বিষয়ে নম্বর বাড়ানো হয়েছে, আবার কিছু বিষয়ে নম্বর কমানো হয়েছে। বিশেষত ভাষা ও সাহিত্য অংশে বরাদ্দ বাড়ানো হয়েছে।
| বিষয় | ৫০তম বিসিএস (নতুন বরাদ্দ) | পূর্বের বিসিএস (বরাদ্দ) | পরিবর্তন |
| বাংলা ভাষা ও সাহিত্য | ৩০ নম্বর | ৩৫ নম্বর | ৫ নম্বর কমেছে |
| ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩০ নম্বর | ৩৫ নম্বর | ৫ নম্বর কমেছে |
| আন্তর্জাতিক বিষয়াবলি | ২৫ নম্বর | ২০ নম্বর | ৫ নম্বর বেড়েছে |
| বাংলাদেশ বিষয়াবলি | ২৫ নম্বর | ৩০ নম্বর | ৫ নম্বর কমেছে |
| গাণিতিক যুক্তি | ২০ নম্বর | ১৫ নম্বর | ৫ নম্বর বেড়েছে |
| মানসিক দক্ষতা | ১৫ নম্বর | ১৫ নম্বর | অপরিবর্তিত |
| সাধারণ বিজ্ঞান | ১৫ নম্বর | ১৫ নম্বর | অপরিবর্তিত |
| কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি | ১৫ নম্বর | ১৫ নম্বর | অপরিবর্তিত |
| নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১৫ নম্বর | ১০ নম্বর | ৫ নম্বর বেড়েছে |
| ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | ১০ নম্বর | ১০ নম্বর | অপরিবর্তিত |
নতুন নম্বর বণ্টন অনুযায়ী, বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে বরাদ্দ রাখা হয়েছে ৩০ করে মোট ৬০ নম্বর, যা পূর্বে ৩৫ করে ৭০ নম্বর ছিল। অন্যদিকে, আন্তর্জাতিক বিষয়াবলিতে ৫ নম্বর বাড়িয়ে ২৫ নম্বর এবং বাংলাদেশ বিষয়াবলিতে ৫ নম্বর কমিয়ে ২৫ নম্বর রাখা হয়েছে।
গাণিতিক যুক্তিতে ৫ নম্বর বাড়িয়ে ২০ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ৫ নম্বর বাড়িয়ে ১৫ নম্বর করা হয়েছে। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশে ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫ নম্বর এবং মানসিক দক্ষতায় ১৫ নম্বর রাখা হয়েছে।পিএসসির এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে, কমিশন ভাষাভিত্তিক জ্ঞান, আন্তর্জাতিক বিষয় এবং নৈতিক ও গাণিতিক যুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করতে চাইছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন