সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৯:২১ পিএম
সংবিধানের ১১৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে পুনর্গঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) আপীল বিভাগের বিচারপতি এস.এম. এমদাদুল হক-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অর্থ বিভাগের প্রজ্ঞাপনবলে গত ৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (পে-কমিশন) বিধিমালা, ২০০৭ অনুসারে এই কমিশন পুনর্গঠিত হয়।
সভায় কমিশনের চেয়ারম্যান বিচারপতি এস.এম. এমদাদুল হক ছাড়াও নিম্নোক্ত সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন:
-
হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব।
-
আইন কমিশনের সদস্য ড. নাইমা হক।
-
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম।
-
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
-
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান।
-
আইন ও বিচার বিভাগের সচিব মো. লিয়াকত আলী মোল্লা।
-
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
সভায় প্রধানত দুটি বিষয়ে প্রাথমিক আলোচনা হয়:
১. পে-কমিশনের কার্যপদ্ধতি নির্ধারণ। ২. বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন