নভেম্বর ৩০, ২০২৫, ১১:১১ পিএম
ডিমের মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই আছে, কিন্তু সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে অনেকের কালঘাম ছুটে যায়। কখনো খোসা ছাড়ানোর সময় ডিমের সাদা অংশ খোসার সঙ্গে কিছুটা উঠে চলে আসে, আবার কখনো পুরো সাদা অংশটাই নষ্ট হয়ে যায়।
তবে সঠিক নিয়ম জানলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ডিমের খোসা সহজেই বেরিয়ে আসবে লেবুর গুণে।ডিম সিদ্ধ করার সময় ফুটন্ত পানিতে কয়েক টুকরা লেবু দিয়ে দিন। এটি খোসা ছাড়ানোর প্রক্রিয়াকে সহজ করে তোলে।
উপকারিতা: লেবুতে থাকা এসিড ডিমের খোসাকে নরম করে দেয়। তাই সঠিক সময় ধরে সিদ্ধ করার পর ডিমের খোসা সহজেই বেরিয়ে আসে।
বিকল্প: বাড়িতে লেবু না থাকলেও সমস্যা নেই, বিকল্প হিসাবে ভিনেগারও কাজে লাগানো যেতে পারে।লেবু বা ভিনেগার ব্যবহারের পরেও ডিমের খোসা ছাড়াতে গিয়ে ভেঙে যেতে পারে, যদি আপনি একটি ভুল করেন।
গরম অবস্থায় নয়: ডিম সিদ্ধ গরম থাকা অবস্থায় ভুলেও খোসা ছাড়াবেন না।সঠিক পদ্ধতি: ফুটন্ত পানি থেকে সিদ্ধ ডিমগুলো বের করে নেওয়ার পর সেগুলো ঠাণ্ডা পানি ভর্তি একটি পাত্রে রাখুন। তার পর সেই পাত্রটিকে বায়ুশূন্য করে কিছু দিয়ে ঢেকে দিন। মিনিট পাঁচেক পর খুব সহজেই ডিমের খোসা খুলে চলে আসবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন