নভেম্বর ৯, ২০২৫, ০৪:০৮ পিএম
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে স্কেল ঘোষণার বিষয়ে পরবর্তী নির্বাচিত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, "পে কমিশনের ব্যাপার আছে। সেটা আমরা এখন কিছু বলতে পারি না।
ওটা দেখা যাক কতদূর যায়। আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে। আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি।"ড. সালেহউদ্দিন আহমেদ দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানান:মূল্যস্ফীতি: মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, তবে বাসাভাড়া ও পরিবহন খরচ বেড়েছে। বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা চলছে এবং সার্বিকভাবে বাজার পরিস্থিতি এখন স্থিতিশীল, চালের দামও নিয়ন্ত্রণে আছে।
আইএমএফের ঋণ: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণচুক্তির ৬ষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাওয়া যাবে না। পরবর্তী রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেই আইএমএফ তাদের কার্যক্রম ও পরিকল্পনা পর্যালোচনা করে কিস্তি ছাড় করবে। অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব তথ্য ও প্রস্তাব পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করবে।
আমদানি: সরকারি ক্রয় কমিটির বৈঠকে কৃষি খাতের চাহিদা মেটাতে ১ লাখ ৭০ হাজার টন সার এবং ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আরও জানান, ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে একটি কমিটি করা হয়েছে, যারা ইন্ডিপেন্ডেন্টভাবে কিছু রিকমেন্ডেশন দেবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন