রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার এলপিজি গ্যাসের দাম বাড়ল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৪০ পিএম

এবার এলপিজি গ্যাসের দাম বাড়ল

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৫৫.৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন দর ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

পাশাপাশি অটোগ্যাসের দাম ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।