ডিসেম্বর ২, ২০২৫, ০৪:১৭ পিএম
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন:উনার আত্মীয়-স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কি না, অ্যারেঞ্জমেন্ট আছে"।এর মাধ্যমে সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে প্রস্তুত থাকার বার্তা দিল।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, "উনি এখনো ট্রাভেল পাস চাননি। উনি চাইলেই ট্রাভেল পাস ইস্যু হবে।"
এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কি না কিংবা তার আসার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন