বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:৩৯ পিএম

ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে বোর্ডটি গঠন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে এই বোর্ড গঠিত হয়।

বোর্ডের অন্য সদস্যরা হলেন:হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. এম এ আজিজ নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আলীউজ্জামান থোরারিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জুলফিকার হায়দার

ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।ডা. আব্দুল আহাদ বলেন,ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না। ওষুধ ও আনুসাঙ্গিক চিকিৎসা চলবে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফেরার পথে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা খুব কাছ থেকে ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।