ডিসেম্বর ১৪, ২০২৫, ১১:২৬ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হতে পারে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে হাদির পরিবার ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক আলোচনা অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টা পর তাকে সিঙ্গাপুরের মতো কাছের কোনো দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ওসমান হাদির গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন যে চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে।
জানা গেছে, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যার জন্য হাদির পরিবার ও 'ইনকিলাব মঞ্চ' সরকারের সাথে যোগাযোগ করেছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও হাদি এখনও শঙ্কামুক্ত নন বলে জানা গেছে।শঙ্কামুক্ত নন: শনিবার রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন।
গুলিবিদ্ধ হাদির অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন।চিকিৎসকের বক্তব্য: এর আগে শুক্রবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমে ব্রিফ করেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, হাদির অর্গানগুলো মোটামুটি কাজ করছে এবং পরবর্তীতে হয়তো তার আর কোনো অপারেশনের প্রয়োজন নাও হতে পারে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন