মে ১৯, ২০২৬, ১২:৩৮ পিএম
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ৫টি স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হবে। আগামী এক বছরের মধ্যে এই সমস্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে বগুড়ায় জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়দুল প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান।
বাজেট প্রাপ্তির ওপর ভিত্তি করে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তা চূড়ান্ত করা হবে।প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হতে পারে।
এরপর ধাপে ধাপে তুলনামূলক বেশি বাজেটের বড় নির্বাচনগুলো আয়োজন করা হবে বলে প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন। দেশের স্থানীয় শাসন কাঠামোকে শক্তিশালী ও সচল রাখার উদ্দেশ্যে এই নির্বাচনী কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রশাসনকে গতিশীল করতে নির্বাচন আয়োজনের এই সুনির্দিষ্ট সময়সীমা মাঠ পর্যায়ে নতুন তৎপরতা তৈরি করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন