জুন ৬, ২০২৬, ০৬:৪৮ পিএম
সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। শনিবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। বাংলাদেশ কৃষি-শিল্প মিডিয়া পুরস্কার ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কৃষিখাতের উন্নয়ন নিয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
কৃষিবান্ধব নীতি প্রণয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।তথ্যমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প অর্থনীতির দিকে রূপান্তরের সময়ে প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। কৃষিপণ্যকে শিল্পপণ্যে রূপান্তর করা গেলে অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটানো এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করা সহজ হবে।
দেশের মোট দেশজ উৎপাদন এবং কর্মসংস্থানে কৃষির অবদান স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই রূপান্তর ঘটাতে দক্ষতা ও গবেষণায় আরও বেশি মনোযোগ প্রয়োজন। সাংবাদিকরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে কৃষিখাতের সম্ভাবনাগুলো তুলে ধরতে পারেন।
উদ্যোক্তাদের উৎসাহিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।অনুষ্ঠানে কৃষি ও প্রক্রিয়াজাত শিল্পখাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। উপকূলীয় দেশ হিসেবে দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলা করেও কৃষিকে এগিয়ে নেওয়ার সংকল্প ব্যক্ত করেন মন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন