রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অনেক বলেছেন, বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে: নুসরাতকে স্পিকার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২২, ২০২৬, ০৬:৩২ পিএম

অনেক বলেছেন, বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে: নুসরাতকে স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মসজিদ ও মাদরাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও মিটিং বন্ধের দাবি জানিয়েছেন কুষ্টিয়া–১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ। সোমবার সংসদ অধিবেশনে তিনি এ দাবি তুলে ধরেন। আইন পাসের মাধ্যমে এই নিষেধাজ্ঞা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।মসজিদ আল্লাহর ঘর।

তিনি বলেন, মানুষ পবিত্র এই স্থানে নামাজ ও কোরআন শরিফ পড়ার জন্য যায়। অথচ একটি রাজনৈতিক দল বর্তমানে মসজিদে গিয়ে রাজনীতি করছে। এটি অনাকাঙ্ক্ষিত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিপন্থী বলে মনে করেন এই সংসদ সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি দ্রুত আইন প্রণয়নের কথা বলেন।সংসদ এ দাবি শুনল।

এদিকে অধিবেশনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অনেক বলেছেন, বেশি বললে অভ্যাস খারাপ হয়ে যাবে। সোমবারের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি এই মন্তব্য করেন স্পিকার।