জুলাই ১৭, ২০২৬, ০২:৪০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় একটি বিদ্যালয় প্রাঙ্গণ ও হাদী পাড়া এলাকায় এই কার্যক্রম চালানো হয়। দুর্গতদের মাঝে শুকনো খাবার, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রায় ৪০ হাজার মানুষের জন্য রান্না করা খাবার নিশ্চিত করা হয়েছে।বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার পাশে থাকবে।
ত্রাণ বিতরণের পরপরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে কৃষকদের জন্য সার, বীজ এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে বন্যার পরবর্তী স্বাস্থ্যঝুঁকি ও রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে।
পতেঙ্গায় কর্মসূচি শেষে চন্দনাইশ, দোহাজারী ও সাতকানিয়ার দুর্গত এলাকা পরিদর্শনে রওনা হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন