আগস্ট ২, ২০২৬, ০৮:৩৪ পিএম
তরুণ উদ্ভাবকদের প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।
কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এমআইএসটির শিক্ষার্থীরা।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় আঠারোটি দেশের আটাত্তরটি দলকে পেছনে ফেলে এমআইএসটির `মিস্ট ম্যাভিরভ` দল প্রথম স্থান অর্জন করে।
সাক্ষাৎকালে বিজয়ী শিক্ষার্থীরা তাদের তৈরি রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন।প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের সাফল্য দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যালস খাতের বিকাশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিজয়ী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন