আগস্ট ১৯, ২০২৬, ১০:২০ এএম
সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ পরলোক গমন করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। জানাজা ও দাফনের সুনির্দিষ্ট সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ আইনচর্চার পাশাপাশি ধ্রুপদি সংগীতের প্রতি অনুরাগী ছিলেন।
এছাড়া তিনি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। গত এপ্রিলে হুইলচেয়ারে করে তাকে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছিল।
বর্তমানে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি। স্বামীর মৃত্যুর পর তার প্যারোলে মুক্তির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। ব্যারিস্টার তৌফীক নাওয়াজের প্রয়াণে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন