মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

শামা ওবায়েদ বললেন শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১২:৩৪ পিএম

শামা ওবায়েদ বললেন শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে

শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের কেন্দ্রীয় কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না বলেও স্পষ্ট করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে পালিয়ে থাকা অন্য যেকোনো আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, তার ক্ষেত্রেও একই অবস্থান।

বিমান পাঠানো নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। কে কোথা থেকে লুকিয়ে থেকে কী বলছে, তা নিয়ে আলোচনা করা এবং বিশাল টিম আসার ঘটনায় মিডিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ভবিষ্যতেও একই উত্তর দেবেন জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, আগেও বলা হয়েছে, এখনো বলা হচ্ছে এবং ভবিষ্যতেও প্রশ্ন করলে একই জবাব দেওয়া হবে। দণ্ডপ্রাপ্ত একজন আসামি বা অন্য কেউ এলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে ও কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে, যার কোনো ব্যত্যয় হবে না।