মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

সরকারি গাড়ি নিজ জেলার বাইরে না নিতে বিচারকদের নির্দেশনা জারি

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১১:২৫ এএম

সরকারি গাড়ি নিজ জেলার বাইরে না নিতে বিচারকদের নির্দেশনা জারি

আইন ও বিচার বিভাগের পূর্বানুমতি ছাড়া জেলা পর্যায়ের বিচারকদের বরাদ্দ করা সরকারি গাড়ি নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে আইন ও বিচার বিভাগের বিচার শাখা।

রোববার (২২ নভেম্বর) বিচার শাখা-৫ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।