মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

সোহেল খানের মৃত্যু, বগুড়ায় শুটিংয়ে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১১:০৭ এএম

সোহেল খানের মৃত্যু, বগুড়ায় শুটিংয়ে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বগুড়ার মমইনে শুটিং করতে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু অভিনেতা সোহেল খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ায় অবস্থানকালে তিনি নসীব সিনেমার শুটিংয়ে যুক্ত ছিলেন।