নভেম্বর ২৪, ২০২৬, ১১:৫৫ এএম
ভারতের বিভিন্ন শহরের মধ্যে চলাচলের জন্য কম খরচের বিমান সেবা চালু করতে যাচ্ছে নতুন এয়ারলাইন্স এয়ার ইন্দো। ২০২৭ সালের মে মাসে নিজেদের কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশ থেকে অন্য ছোট শহরগুলোতে প্লেন চালানোর পরিকল্পনা করছে এয়ার ইন্দো। তবে এ জন্য ভারত সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে, যার প্রক্রিয়া বর্তমানে চলছে।
ব্যবসায়ী শ্রীনিবাস চিলুকুরি এয়ার ইন্দো প্রতিষ্ঠা করেছেন। যেসব শহরে সরাসরি ফ্লাইট খুব বেশি নেই, সেসব শহরকে কেন্দ্র করে ফ্লাইট চালু করাই তাদের লক্ষ্য। ছোট উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন