বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কর্মসূচি চালু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৯:১৬ পিএম

তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কর্মসূচি চালু

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে উদীয়মান শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রতি ‍‍`নতুন কুঁড়ি স্পোর্টস‍‍` নামের একটি নতুন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী তরুণ অ্যাথলেটদের তুলে আনা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বারো থেকে চৌদ্দ বছর বয়সী ছেলে-মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স ও সাঁতারসহ মোট দশটি ভিন্ন ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি করতে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বাছাই পর্বের মধ্য দিয়ে সেরা প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে সুযোগ পাবে।সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগের ফলে দেশের বিভিন্ন প্রান্তের অবহেলিত প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে। তৃণমূলের এই ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম দেশের সামগ্রিক ক্রীড়া খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।