আগস্ট ২৫, ২০২৬, ০৩:৩১ পিএম
দেশের বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সরকারি বিভিন্ন দপ্তরে টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শক্তির অপচয় রোধ এবং বিকল্প জ্বালানি ব্যবস্থার আওতা সম্প্রসারণের লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জোরদার করা হয়েছে।
এর অংশ হিসেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতের বিভিন্ন সংস্থার চলমান কার্যক্রমের অগ্রগতি যাচাই এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পৃথক দুটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষ প্রথমে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। পরবর্তীতে দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে একই এজেন্ডা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ।
সভাগুলোতে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতের বিভিন্ন দপ্তরে ইতোমধ্যে বাস্তবায়িত সৌরবিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি ব্যয় কমাতে এবং পরিবেশবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়ানোর ওপর কঠোর গুরুত্ব আরোপ করেন। নবায়নযোগ্য জ্বালানির পরিধি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন