বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

গত ছয় মাসে দেশে কোনো গুমের অভিযোগ নেই: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৫:১১ পিএম

গত ছয় মাসে দেশে কোনো গুমের অভিযোগ নেই: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণের পর তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। আইনমন্ত্রী বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 

বিচারপ্রক্রিয়া কিছুটা ধীর মনে হলেও তা অনেক দূর এগিয়েছে এবং তড়িঘড়ি বা লোকদেখানো কোনো বিচার না করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে। বিরোধীদের ওয়াকআউট প্রসঙ্গে তিনি সুস্থ ধারার রাজনীতি নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতে যেন আর কেউ গুমের শিকার না হন, সে বিষয়ে সরকার সর্বাত্মক কাজ করছে বলে জানান আইনমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।