নভেম্বর ৮, ২০২৬, ১১:১২ এএম
বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকালে রাজধানীতে অধস্তন আদালতে বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এমন বিচারকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জোরালো চেষ্টা চলছে। বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন