শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৬:০১ পিএম

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কে আয়োজিত মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে পৌঁছালে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিকভাবে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই দেশের বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে কুশলবিনিময় এবং বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা হয়। মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

এ সময় ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিদের সঙ্গেও কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন বা কপ-৩১ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা বর্তমানে সেখানে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের এই সরকারি সফরে তাঁর সঙ্গেই তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।