সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
দ্বিপক্ষীয় বৈঠক

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৬:০৫ পিএম

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা এবং ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের আমন্ত্রণে গত নয় থেকে এগারো নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সম্পর্ক ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে তিনি বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করছেন।

এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। সফরের অংশ হিসেবে তাঁর কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।