সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৫:৫৪ পিএম
রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের পদবির আগে প্রচলিত ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ শব্দ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি পরিপত্র জারি করা হয়। জারিকৃত এই আদেশ বুধবার থেকেই কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নির্দেশনা। পরিপত্রে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় কাজকর্ম, দাপ্তরিক যোগাযোগ, নথি উপস্থাপন ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না। সরকারি নথিপত্রে এই ধরনের সম্মানসূচক সম্বোধন লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সকল সরকারি দপ্তরকে এই প্রশাসনিক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন