রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

বিন্যাকুড়ী হরিহরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন হুইপ

জাতীয় ডেস্ক

অক্টোবর ৪, ২০২৬, ০৭:৫৯ পিএম

বিন্যাকুড়ী হরিহরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন হুইপ

বিন্যাকুড়ী হরিহরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং একটি বিশেষ ফটোসেশনে অংশ নেন জাতীয় সংসদের এই হুইপ। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা জানান তিনি।

মো. আখতারুজ্জামান মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিদ্যালয় পরিদর্শন ও ফটোসেশন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।