অক্টোবর ২০, ২০২৬, ০১:৩৮ পিএম
রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি বলেন, অতীতের রাজনীতির পরিবর্তন চায় বর্তমান সরকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর একটার দিকে রংপুরের পাগলাপীরে অবস্থিত রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যান তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিল। সে কারণে চব্বিশের গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বিতর্কিত না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, সবাইকে নিয়ে সরকার ঐক্য গড়তে চায়, কিন্তু একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে।
এর আগে দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন করতে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের পাগলাপীরে পৌঁছান তিনি। এ সময় সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। কয়েক কিলোমিটার সড়কজুড়ে উপস্থিত জনতা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এ সময় সরকারপ্রধানও হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন