মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,
শারদীয় দুর্গাপূজা পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের পথে

জাতীয় ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০৯:৫৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের পথে

শারদীয় দুর্গাপূজার নবমীতে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল পৌনে নয়টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সামরিক বিমানে সরকারপ্রধান রংপুরের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী রংপুরে পৌঁছে স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে তিনি হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।

রংপুর সফর শেষে একই দিনে তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

দলের সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও এই সফরে সরকারপ্রধানের সঙ্গে গেছেন।