মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ১০:০১ এএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সমসাময়িক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরবেন। 

একই সঙ্গে এই সংবাদ সম্মেলনের খবর যথাযথভাবে প্রচার ও সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিবেদক ও আলোকচিত্রী বা ভিডিও সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো ওই আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।