অক্টোবর ২০, ২০২৬, ১১:৫৭ এএম
সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের পাশে সরকার সার্বক্ষণিক থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় সমবেত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে তিনি রংপুরের পাগলাপীরে পৌঁছান।
প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের মহাসড়কের দুই পাশে জড়ো হন দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
কয়েক কিলোমিটার দীর্ঘ সড়কজুড়ে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
গাড়িবহর অগ্রসর হওয়ার সময় রাস্তার দুই পাশে অপেক্ষমাণ জনতা হাত নেড়ে সরকারপ্রধানকে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার ভালোবাসাপূর্ণ শুভেচ্ছার আন্তরিক জবাব দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন