রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৫৫ পিএম

ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ

ছবি - সংগৃহীত

দেশের ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়ংকর রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী, যা এ বছর একদিনে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন নারী ও ছয়জন পুরুষ। এর মধ্যে পাঁচজনই বরিশাল বিভাগের বাসিন্দা। বাকিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটিতে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৯ জনে দাঁড়িয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া ৭৪০ জন রোগীর মধ্যে ১৬৫ জনই বরিশাল বিভাগের। এ বছর মোট ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে প্রাতিষ্ঠানিক চিকিৎসা নিয়েছেন।