রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতীক তালিকার প্রজ্ঞাপন জারি, নেই নৌকা ও শাপলা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:১৩ পিএম

প্রতীক তালিকার প্রজ্ঞাপন জারি, নেই নৌকা ও শাপলা

ছবি - সংগৃহীত

আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে মোট ১১৫টি প্রতীকের একটি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশোধিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে প্রকাশিত এই তালিকায় নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রস্তাবিত শাপলা প্রতীকটিও স্থান পায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এনসিপি সম্প্রতি তাদের অনুকূলে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে নতুন করে আবেদন করেছে।