রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আরও দুটি জাতীয় দিবস চালু করল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৬:৪২ পিএম

আরও দুটি জাতীয় দিবস চালু করল সরকার

ছবি - সংগৃহীত

জাতির ইতিহাসে দুটি বেদনাদায়ক দিন ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি বছর দিন দুটি জাতীয় পর্যায়ে বিশেষভাবে পালিত হবে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

পোস্টটিতে বলা হয়, বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সকল শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার অনুষ্ঠানে আবরার ফাহাদের বাবা বBarkat Ullah উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয় দেশের বরেণ্য ব্যক্তিবর্গের জীবন ও কর্ম এবং জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাবলিকে স্মরণীয় করে রাখতে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ করছে। এই ক্যালেন্ডারেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী এবং পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে ‘বিডিআর ম্যাসাকার দিবস’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে প্রতি বছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয়ভাবে পালিত হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। অন্যদিকে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ জন সেন কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়।