রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৩:৫৯ পিএম

চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন আরও তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনতা এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল।মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, 'নতুন করে এই তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) দলগুলোর বিষয়ে দাবি-আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।'তিনি জানান, আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই দাবি-আপত্তি জানানোর সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের পর এই দলগুলোর নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

আখতার আহমেদ আরও জানান, নিবন্ধনের লাইনে থাকা আরও ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই (যোগ্যতা অর্জন) করতে পারেনি। এছাড়া, নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর কমিশন সিদ্ধান্ত নেবে। আরও ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে, তারা নিবন্ধন পাওয়ার যোগ্য নয়।