মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প : পূজা চেরী

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৪:৫৭ পিএম

শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প : পূজা চেরী

নীল আকাশে সাদা কাশের মেঘ আর মর্ত্যে দেবী মায়ের আগমনের প্রতীক্ষায় শারদীয় আবহ ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরীর ভাবনায়। ঋতুচক্রের আবর্তনে কাশফুলের শুভ্র সমারোহের মাঝে তিনি খুঁজে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী সুর। তার অনুভূতিতে শরৎকাল নিজেই যেন রূপ নিয়েছে এক টুকরো পূজোর জীবন্ত গল্পে।

চারপাশের নিসর্গ জানান দিচ্ছে দেবী দুর্গার আবির্ভাবের শুভলগ্ন সমাগত।

 

খোলা প্রান্তরে বাতাসে দোলে ওঠা কাশফুলের শুভ্রতা এবং শরতের নির্মল রোদ্দুর উৎসবপ্রেমী ভক্তদের হৃদয়কে দোলা দিচ্ছে। নীল দিগন্তে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলার মতোই সনাতনীদের ঘরে ঘরে এখন শুরু হয়েছে আনন্দ আর ভক্তির প্রস্তুতি। প্রকৃতির এই অনুপম রূপবদলের মধ্য দিয়েই দেবী মায়ের আশীর্বাদ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে সর্বস্তরে।