সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৪:৪০ পিএম
বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) অধীনে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর বহুমুখী কার্যক্রম এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার। সংশ্লিষ্ট নীতিনির্ধারণী সূত্র নিশ্চিত করেছে, এই উদ্যোগ পুরোপুরি কার্যকর হলে সারা দেশে প্রায় ৫০ হাজার কর্মহীন মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে।
ইতিমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়া ১৭টি পাটকলের মধ্যে ৯টিতে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।
উৎপাদনে ফেরা এই ৯টি পাটকলে এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে প্রায় নয় হাজার ৫০০ মানুষের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় আরও তিনটি বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া বর্তমানে পুরোদমে চলছে। নতুন করে লিজ প্রক্রিয়ার আওতায় থাকা কারখানাগুলো হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের এমএম জুট মিল, রাঙ্গুনিয়ার কেএফডি লিমিটেড এবং নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন