জুলাই ১২, ২০২৬, ০৪:০১ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা ভারি বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।পার্টির নেতাকর্মীরা নিজ উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করছেন।
রোববার বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে দলীয় নেতৃবৃন্দ জানান, প্রকৃতির এই দুর্যোগে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মানুষের কষ্ট লাঘবে তারা সাধ্যমতো খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আনোয়ারা উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন তারা এবং মানুষের সমস্যার কথা শোনেন।
এনসিপির প্রতিনিধিরা জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তারা দুর্যোগ মোকাবিলায় স্থানীয় বিত্তবান ও মানবিক সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। সরকারের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় মানুষের দুর্ভোগ কমানো সম্ভব বলে তারা মন্তব্য করেন।
ত্রাণ বিতরণকালে স্থানীয় নেতারা দলমত নির্বিশেষে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এনসিপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে। আনোয়ারার বন্যা পরিস্থিতি এখন গভীর পর্যবেক্ষণে রয়েছে এবং পরিস্থিতির আরও অবনতি হলে সহায়তা কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলটি।
বন্যার কারণে অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা ত্রাণ বিতরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও তারা নৌকাসহ বিকল্প উপায়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন