রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সংবিধান সংস্কার ও নির্বাচন নিয়ে পঞ্চগড়ে এনসিপির দাবি

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ২০, ২০২৬, ০৯:১৩ পিএম

সংবিধান সংস্কার ও নির্বাচন নিয়ে পঞ্চগড়ে এনসিপির দাবি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‍‍`দেশ গড়তে জুলাই পদযাত্রা‍‍`। সোমবার সন্ধ্যায় বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথসভায় দলটির নেতারা বর্তমান সরকার, সংবিধানের কার্যকারিতা ও গত আগস্টের পরিস্থিতির ওপর তীব্র সমালোচনা করেন।সরকার ও সংবিধানের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতারা।

পথসভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। তিনি এই সময়কালকে সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করা হবে তা জানতে চান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান সংবিধানে ছিল না। সংবিধানের অনেক অংশ গণঅভ্যুত্থানের ফলাফলের সঙ্গে অসংগতিপূর্ণ, যা এখন অকার্যকর। এনসিপি নেতারা নতুন ভিত্তিতে সংবিধান পরিবর্তনের দাবি জানান।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৭ বছরের নিপীড়ন থেকে মুক্তির প্রত্যাশা ছিল। তবে নতুন করে প্রবর্তিত বিভিন্ন কার্ড বিতরণের নামে দলীয়করণের অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, সরকারি সুবিধা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। সভায় অন্যান্য বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করেন।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, নির্বাচনের বৈধতা ও গণভোটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। গণভোট সাংবিধানিক নাকি অসাংবিধানিক, তা নিয়ে বিতর্কের ঊর্ধ্বে উঠে গণমানুষের রায়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আতিক মুজাহিদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলা এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।