সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নিউজিল্যান্ডের কাছে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ১০:৩৫ পিএম

নিউজিল্যান্ডের কাছে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

ছবি - সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন গড়েছিল নারী ক্রিকেটাররা। একই আশা ছিল ভক্ত-অনুরাগীদেরও। কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে কিউই কন্যাদের কাছে বাংলাদেশ হারল ১০০ রানে। ম্যাচে প্রাপ্তি বলতে ব্যাট-বল হাতে রাবেয়া খানের অলরাউন্ড নৈপুণ্য আর ফাহিমা খাতুনের ব্যাটিং লড়াই।

বাংলাদেশের ব্যাটিং ধসের প্রমাণ দিচ্ছে প্রথম পাঁচ ব্যাটারের স্কোর- ৪, ৩, ৪, ২, ১। তারপর ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ৩৪ রান। আর রাবেয়া খানের স্কোর ২৫। তার আগে অবশ্য বল হাতে ৩ উইকেট নেন এ লেগস্পিনার। ব্যাটিং লড়াইয়ে তাদের সঙ্গী হয়েছিলেন নাহিদা আক্তারও। তবে ১৭ রানেই থামতে হয়েছে তাকে। বাকিরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে সন্তুষ্ট থেকে যান সিঙ্গেল ডিজিটে। তাতে বাংলাদেশ ৩৯.৫ ওভারে থামে ১২৭ রানে।