রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাগরে লঘুচাপের সৃষ্টি, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০১:৪৫ পিএম

সাগরে লঘুচাপের সৃষ্টি, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।শনিবার আবহাওয়া অধিদপ্তর এই নির্দেশনা জারি করে।উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় এই লঘুচাপটি তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় আবহাওয়া উত্তাল রয়েছে।সমুদ্রবন্দরগুলো এবং উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।